ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বেলাবোতে হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই ডিবির অভিযানে গ্রেফতার ২,উদ্ধার ৪ লাখ টাকা ও মোবাইল

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৮:৪০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৮:৪০:১৫ অপরাহ্ন
বেলাবোতে হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই ডিবির অভিযানে গ্রেফতার ২,উদ্ধার ৪ লাখ টাকা ও মোবাইল বেলাবোতে হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই ডিবির অভিযানে গ্রেফতার ২,উদ্ধার ৪ লাখ টাকা ও মোবাইল
বেলাব থানার চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), নরসিংদী। মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাই মুরগি বিক্রির ৪ লাখ টাকা ও নিহতের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে আজিমুল কাদের ভূঁইয়া (৪১),পিতা মৃত আব্দুল মান্নান ভূঁইয়া, সাং বীর বাঘবের, থানা বেলাব, জেলা নরসিংদী নিখোঁজ হন।

পরবর্তীতে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টায় তার নিজ মালিকানাধীন মুরগির ফার্মসংলগ্ন মুরগির বর্জ্য ফেলার ডোবার পানিতে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলাব থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।মামলা নং- ১৯(১)/২০২৬ ধারা- ৩০২/৩৮০/৩৮১/২০১/৩৪ দণ্ডবিধি নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নরসিংদী ছায়া তদন্ত শুরু করে।এরই ধারাবাহিকতায় এসআই (নিরস্ত্র)শেখ মোঃ জসিম উদ্দিন ও এসআই (নিরস্ত্র)মোবারক হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কিশোরগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে।

৩১ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ জেলা থেকে প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত প্রিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ জেলা থেকে আবুল কালাম (৪৫)-কে গ্রেফতার করা হয়।তার হেফাজত থেকে চোরাই মুরগি বিক্রির ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের পরিচয়
১। প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১) পিতা মোঃ সাইফুল ইসলাম সাংহাটসিরা ফতেপুর,থানা মদন, জেলা নেত্রকোনা ২। আবুল কালাম (৪৫) বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান বলেন আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলায় জেলা গোয়েন্দা পুলিশ দুই জনকে গ্ৰেফতার করেছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ