ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এসি বাসে তল্লাশি, ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৯:৩৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:৩৪:৫৬ অপরাহ্ন
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এসি বাসে তল্লাশি, ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এসি বাসে তল্লাশি, ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি বিলাসবহুল এসি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাজীহাট নেয়াবন্দর গ্রামের সলিম উদ্দিন (৩২) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামের রাশিদুল ইসলাম (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে গোকুল বাজারের সামনে চেকপোস্ট বসায় ডিএনসি।

এ সময় ঢাকা থেকে রংপুরগামী ‘রেজভী পরিবহন’ নামে একটি এসি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসের ভেতর থেকে সন্দেহভাজন ওই দুই যাত্রীকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, জব্দকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়তে এই ধরনের নিয়মিত গোয়েন্দা অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী