ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীতে সেনাবাহিনী-পুলিশ যৌথ চেকপোস্টে গাঁজা ও হাসুয়া-সহ গ্রেফতার ২

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৬:০৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৬:০৯:৫০ অপরাহ্ন
নগরীতে সেনাবাহিনী-পুলিশ যৌথ চেকপোস্টে  গাঁজা ও হাসুয়া-সহ গ্রেফতার ২ নগরীতে সেনাবাহিনী-পুলিশ যৌথ চেকপোস্টে গাঁজা ও হাসুয়া-সহ গ্রেফতার ২
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড়ে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করেছে। এই সময় তাদের কাছ থেকে গাঁজা ও ২টি ধারালো হাসুয়া জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, সোমবার রাত ৯টায় কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড়ে যৌথ বাহিনী এক মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে থামার সিগন্যাল দিলে মোটরসাইকেলটি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে মোটরসাইকেলের দুই জন আরোহী রাস্তার পাশে পড়ে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনী তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো: সানোয়ার (৪২), সে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মোহাম্মদ আব্দুল মমিনের ছেলে ও মাবুদ আলী ওরফে বাবর (৩৫), সে কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে জানায়, মোটরসাইকেল চালক ছিলেন ওয়ারেন্টভুক্ত চুয়ানী মিলন। এছাড়া তারা গাঁজা সেবনের কথাও স্বীকার করে। দেহ তল্লাশির সময় তাদের কাছ থেকে ২টি ধারালো হাসুয়া জব্দ করা হয়েছে।

মোটরসাইকেল থেকে পড়ে কম আঘাতপ্রাপ্ত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা প্রদান করা হয়। 

মঙ্গলবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ