ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

মোহনপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৮:৫৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৮:৫৮:৩৯ অপরাহ্ন
মোহনপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা মোহনপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা
রাজশাহীর মোহনপুরে সাংবাদিকদের সাথে  বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন ধরনের দাবি নিয়ে মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি দুপুর ৩টায় দলীয় অফিস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ভাইস প্রিন্সিপাল মাওলানা জিএএম আব্দুল আওয়াল। পরিচালনা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুল গফুর মৃধা। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী।

এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারী মাস্টার আব্দুল আজিজ, শাহ্ জামাল,  মাওলানা হাসান আলী, উপজেলা কর্ম পরিষদের সদস্য ক্বারী হাবিবুর রহমান, কেশরহাট পৌর সেক্রেটারী অধ্যাপক মুখলেসুর রহমান, ইউনিয়ন আমীর আমিনুল ইসলাম, মাজহারুল ইসলাম, আমজাদ হোসেন, সাদিকুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল হালিম শেখ।

বক্তব্যে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরীহ জনসাধারণদের একটা গোষ্ঠী ভয়ভীতি দেখাচ্ছে পুলিশ প্রশাসন তাদেরকে যেন হয়রানি না করে, এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের মোবাইল ফোনের আইডি হ্যাক করে অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি গোষ্ঠী এবং আমাদের মহিলা কর্মীরা ভোট চাইতে গেলে হেনস্তার স্বীকার হচ্ছে বলে অভিযোগ করেন। তারা আরও বলেন জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সকল জাতির লোকজনদের স্বাধীনতার মান অক্ষুন্ন থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫