ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: সেনাপ্রধান

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ১০:০১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ১০:০১:১৫ অপরাহ্ন
সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: সেনাপ্রধান সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: সেনাপ্রধান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রযন্ত্রের সকল সংস্থা পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা পরিদর্শন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মাধ্যমে এই তথ্য জানা যায়। 

সেনাপ্রধান বলেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর মধ্যে কোনো ধরণের ঘাটতি নেই এবং সেখানে নির্বাচন সফল না হওয়ার কোনো সুযোগ বা অবকাশ নেই।

নির্বাচনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সেনাপ্রধান সতর্ক করে বলেন, নির্বাচনের সময় কোথাও কোথাও অর্থ লেনদেন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমতকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে। 

তিনি আরও জানান, প্রতিটি নির্বাচনি আসনেই কিছু চিহ্নিত অপরাধী বা দুষ্কৃতকারী থাকতে পারে, তবে তারা যেন কোনোভাবেই ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিতে না পারে সে ব্যাপারে সশস্ত্র বাহিনী কঠোর অবস্থানে থাকবে। ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে আটক কিংবা আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এদিন গাজীপুর সফরে সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

তিন বাহিনীর প্রধানেরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলাটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় তারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন। সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

তিন বাহিনীর প্রধানেরা দায়িত্বরত সকল সদস্যকে পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং ধৈর্যের পরিচয় দিয়ে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিশেষ করে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম তদারকি করে তারা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

উক্ত সভায় অসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী