ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে এনসিপির নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতি

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ১১:০৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ১১:০৪:৫৫ অপরাহ্ন
নাটোরে এনসিপির নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতি নাটোরে এনসিপির নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতি
নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশস্থলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির তিনজন সদস্যের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমনের আগে এই ঘটনা ঘটে।

জানা যায়, নির্বাচনী পদযাত্রার নির্ধারিত সময় ছিল সকাল ১০টায়। তবে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্ধারিত সময়ে না পৌঁছানোয় অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য চলাকালে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্য মঞ্চে উঠলে নিচে অবস্থানরত কয়জন সদস্য হট্টগোল শুরু করেন।

এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঞ্চে উপস্থিত সিনিয়র নেতারা ও আয়োজকরা মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পরে ছাত্রশক্তির নেতাকর্মীরা শান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ মঞ্চে উঠেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ