ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে?

রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: মাওলানা মনজুর রহমানের ঝটিকা গণসংযোগ

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৮:১৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৮:১৬:৪৯ অপরাহ্ন
রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: মাওলানা মনজুর রহমানের ঝটিকা গণসংযোগ রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: মাওলানা মনজুর রহমানের ঝটিকা গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমান তার নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান বলেন, দেশে শান্তি, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠন অপরিহার্য। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “জনগণের কল্যাণ এবং সংসদে সত্যের পক্ষে কথা বলতেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, দুর্গাপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব ও সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।

এছাড়া দেলুয়াবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জামায়াত সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি আ. মান্নান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি মুক্তাদিরসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন তিনি পাঁচুবাড়ি বাজার, নারায়ণপুর, বক্তিয়ারপুর, গুলালপাড়া, ভবানীপুর, আমগ্রাম ও স্রিধরপুরসহ বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সমর্থন কামনা করেন। এ সময় রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, তৃণমূল পর্যায়ে এই গণসংযোগের ফলে নির্বাচনী প্রচারণায় ব্যাপক গতি সঞ্চার হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫