ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বেগম খালেদা জিয়ার স্মরণে মতিহারে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৮:৩১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৮:৩১:১৪ অপরাহ্ন
বেগম খালেদা জিয়ার স্মরণে মতিহারে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন বেগম খালেদা জিয়ার স্মরণে মতিহারে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
রাজশাহী নগরীতে বেগম খালেদা জিয়ার স্মৃতিতে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সকাল ৮টায় নগরীর মতিহার থানার কাজলা ঘোষপাড়া এলাকায় ডেমোক্রেটিক অ্যাকশন ফর বাংলাদেশ (ড্যাব) ও রাসিক ২৮ নং ওয়ার্ড বাসীর আয়োজনে এ চিকিৎসা শিবির শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানসহ সার্বিক চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব নেতা ডাঃ মোঃ মাসিউল আলম বাবু। ক্যাম্পটির তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও রাসিক ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু।

ড্যাব নেতা ডাঃ মোঃ মাসিউল আলম বাবু বলেন, এই চিকিৎসা ক্যাম্প কেবল ফটোসেশনের উদ্দেশ্যে নয়, বরং সুনির্দিষ্টভাবে রোগীদের কার্যকর চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে আয়োজিত হয়েছে। তিনি জানান, ১০ জন চিকিৎসক বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট ঘর রেখে রোগীদের উপযুক্ত চিকিৎসা প্রদান করছেন।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত চিকিৎসকেরা হলেন: ডাঃ ফজলুল কবীর ভূঁইয়া পাভেল (মেডিসিন বিশেষজ্ঞ), ডাঃ মোঃ দেলোয়ার হোসেন (সার্জারি বিশেষজ্ঞ), ডাঃ আরন্তি মারিয়া ইসলাম (গাইনী রোগ বিশেষজ্ঞ), ডাঃ মোসাদ্দিক হোসেন চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ মোঃ নাসিম হোসেন (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ ফিরোজ উদ্দিন (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ ফয়সাল জামান (দন্ত রোগ বিশেষজ্ঞ), অধ্যাপক ডাঃ সুজন আল হাসান (ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বাত, ব্যাথা ও প্যারালাইসিস), ডাঃ শামীম হোসেন (অর্থোপেডিক্স বিশেষজ্ঞ), ডাঃ জাহিদুল ইসলাম (শিশু রোগ বিশেষজ্ঞ)।

রাসিক ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু জানান, বেগম খালেদা জিয়ার স্মরণে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজিত হয়েছে, যাতে সকল শ্রেণি-পেশার মানুষ সেবা নিতে পারেন। তিনি জানান, দুপুর ১টা নাগাদ প্রায় এক হাজার মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন এবং সন্ধ্যা পর্যন্ত আরও প্রায় এক হাজার মানুষ চিকিৎসা নিতে আসার আশা প্রকাশ করেন তিনি।

চিকিৎসা ক্যাম্পে সহযোগিতায় ছিলেন সাবেক মতিহার থানা বিএনপি সভাপতি ও সাবে কাউন্সিলর মোঃ আনসার আলী, ডেপুটি রেজিস্ট্রার (রাবি) আবু মোঃ তারেক, রাবি কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন উৎপল, সাবেক রাবি ছাত্রদল নেতা মোঃ আমিনুল হক পিন্টু,  বিএনপি নেতা মোঃ আব্দুল কুদ্দুস ডলার, তোজাজ্জল হোসেন বাবু, মোঃ মামুনুর রহমান, মোজাম্মেল হক মুকুল, আতিকুর রহমান মুন্টু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ