ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাবিতে শিক্ষার্থীদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার রাউন্ড অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৬:৩১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৬:৩১:৩২ অপরাহ্ন
রাবিতে শিক্ষার্থীদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার রাউন্ড অনুষ্ঠিত রাবিতে শিক্ষার্থীদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার রাউন্ড অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে নবমবারের মতো আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ, যা শিক্ষার্থীদের নোবেল খ্যাত রাবি রাউন্ডের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বিকাল থেকে রাত পর্যন্ত উত্তেজনাপূর্ণ উপস্থাপনাসহ বিভিন্ন সেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় বর্ষসেরা টিম ঘোষণা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে গৌরব অর্জন করেন টিম SIPSAFE, প্রথম রানার্স-আপ টিম বুনন বাজার এবং দ্বিতীয় রানার্স-আপ টিম The Conquerors
 অবস্থান অর্জন করে।

প্রতিযোগিতার মূল পর্বে শিক্ষার্থীরা বৈশ্বিক সামাজিক সমস্যা সমাধানে তাদের উদ্ভাবনী ধারণা ও টেকসই ব্যবসায়িক সমাধান উপস্থাপন করেন, যার ভিত্তিতে বিচারক দল বিজয়ী দলগুলো নির্ধারণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাল্ট প্রাইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাধারা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের তরুণ উদ্যোক্তাদের গড়ে তোলা এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব ক্ষমতা বৃদ্ধি করবে।

গ্রান্ড ফাইনাল আয়োজনে সহযোগিতা করে খান তেহেরি ঘর, VRC Studz Abroad, REMARK, Global Heights এবং Valvoline

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো আমিরুল ইসলাম, রাকসু সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল তোফা সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘হাল্ট প্রাইজ’ হচ্ছে একটি আন্তর্জাতিক শিক্ষার্থী ভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা, যা জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত হয় এবং বিশ্বজুড়ে শিক্ষার্থীদের নোবেল হিসেবে পরিচিত। এটি শিক্ষার্থীদের বৈশ্বিক সামাজিক সমস্যার জন্য উদ্ভাবনী ও টেকসই সমাধান উপস্থাপনের সুযোগ প্রদান করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী