ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাঘার রাওথা সীমান্তে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৮:০১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৮:০১:০৭ অপরাহ্ন
বাঘার রাওথা সীমান্তে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ বাঘার রাওথা সীমান্তে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ
রাজশাহীর রাওথা পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র জব্দ করেছে বিজিবি সদস্যরা। অস্ত্র পরিবহনের সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে মোটরসাইকেলে রাখা অস্ত্র-গুলিসহ মালামাল ফেলে যায়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নদীপথ দিয়ে অস্ত্রের একটি চালান বাস্কেট সার্ভিসে লুকিয়ে সীমান্তের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির নিয়োজিত সকল বিওপি এবং বিশেষ অভিযানের সদস্যরা কৌশলগতভাবে নির্দিষ্ট স্থানে এ্যাম্বুশ অবস্থান নেয়। পরে বাঘা থানাধীন রাওথা পিরোজপুর এলাকায় একটি সন্দেহভাজন মোটরসাইকেল দ্রুতগতিতে যেতে দেখলে সদস্যরা গতিরোধের চেষ্টা করেন। ওই সময় চালক মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে কাভারের দুই পাশে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেন।

এর আগে, ১৭ জানুয়ারি বিজিবির একটি টিম কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছিল।

শুক্রবার বেলা ১১টায় রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ান-১ দায়িত্বরত এলাকায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রাজশাহী জেলায় মোট ১০টি বেইজ ক্যাম্প, ২৮টি প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিট, পদ্মা নদীতে ৭টি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফটসহ প্রতিটি বিওপিতে স্ট্রাইকিং রিজার্ভ সহ মোট প্রায় ৭০০ সদস্য মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী ৩টি উপজেলায় মোট ৬৪টি ভোটকেন্দ্র রয়েছে, এজন্য নিরাপত্তা ব্যবস্থা শুষ্ক ও স্থল সীমান্ত জুড়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ