ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘ইন দিনো’ আদিত্য-সারার ঘনিষ্ঠতা কি বেড়েছে অনেকটাই?

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০২:১৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০২:১৯:০১ অপরাহ্ন
‘ইন দিনো’ আদিত্য-সারার ঘনিষ্ঠতা কি বেড়েছে অনেকটাই? ছবি: সংগৃহীত
অদ্ভুত এক ঘোর যেন উভয়ের চোখেমুখে। নীরব ভাললাগা খেলা করছে সেখানে! কখনও তাঁরা সামলাতে পারছেন। কখনও পারছেন না। এই অনুভূতি থেকেই কি পরস্পরের বাহু স্পর্শ করে ফেলছেন? চোখে চোখে মুগ্ধতার ছায়া! গুঞ্জন, ‘ইন দিনো’ এটাই নাকি করছেন আদিত্য রায় কপূর-সারা আলি খান? বন্ধু অনন্যা পাণ্ডের ‘প্রাক্তন’কে নাকি এ ভাবেই চোখে হারাচ্ছেন সইফ-কন্যা! সাক্ষী একাধিক ভিডিয়ো।

সঙ্গে সঙ্গে চর্চা শুরু, অতীত ভুলে নাকি সম্পর্কে রয়েছে দুই অভিনেতা! তাঁদের রসায়ন তৈরির অনুঘটক পরিচালক অনুরাগ বসুর ‘মেট্রো... ইন দিনো’ ছবির প্রচার অনুষ্ঠান।

২০০৭-এ ‘লাইফ ইন আ...মেট্রো’ বানিয়েছিলেন অনুরাগ। তারই সিক্যুয়েল ‘মেট্রো... ইন দিনো’ মুক্তি পাবে ৪ জুলাই। ছবির প্রচার জোরকদমে চলছে। মুম্বইয়ের আনাচে কানাচে ঘুরছে গোটা দল। সেখানে দেখা যাচ্ছে অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল, আদিত্য রায় কপূর, সারা আলি খান, ফতিমা সানা শেখদেরও। এরই ফাঁকে আদিত্য-সারার ঘনিষ্ঠতা চোখে পড়েছে অনেকের।

বিষয়টি নিয়ে চর্চা হয়তো এতটাও বাড়ত না, যদি না আদিত্য-সারা এরই মাঝে আচমকা একটি রাত এক সঙ্গে কাটাতেন! ছবিশিকারিদের ক্যামেরায় ধরাও পড়েছে তাঁদের সেই ঘনিষ্ঠ মুহূর্ত। আদিত্য-সারার হঠাৎ রোমান্স ছবির প্রচারের স্বার্থে নয়তো? গুঞ্জন ছড়ানোর পাশাপাশি এমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না বলিউড।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী