ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

নগরীর মেহেরচণ্ডি কড়ইতলা থেকে বুধপাড়া পর্যন্ত ধানের শীষ প্রতিকের পক্ষে গণসংযোগ

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ১২:০৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ১২:০৫:৩৩ পূর্বাহ্ন
নগরীর মেহেরচণ্ডি কড়ইতলা থেকে বুধপাড়া পর্যন্ত ধানের শীষ প্রতিকের পক্ষে গণসংযোগ নগরীর মেহেরচণ্ডি কড়ইতলা থেকে বুধপাড়া পর্যন্ত ধানের শীষ প্রতিকের পক্ষে গণসংযোগ
রাজশাহী নগরীতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ২৬ নং ও ৩০ নং (উত্তর) ওয়ার্ডে মেহেরচণ্ডি কড়ইতলা থেকে বুধপাড়া পর্যন্ত জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রাজশাহী-০২ (সদর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ মিজানুর রহমান মিন ‘র পক্ষে ওয়ার্ড বাসী ও সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় ও ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।

জনসংযোগে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এই কর্মসূচিতে স্থানীয় বিশিষ্ট নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত হয়ে জনসমক্ষে তাদের মতামত ও সমর্থন প্রকাশ করেন। বক্তব্যে নেতারা নাগরিকদের উন্নয়ন, সেবামূলক কাজ, ন্যায্য ভোটাধিকার ও বেসরকারি সেবা প্রসারে মিজানুর রহমান মিনুর হাতে রাজশাহী-০২ আসনের উন্নয়ন অগ্রযাত্রা বাস্তবায়নে সহায়তা করার আহ্বান জানান।

প্রার্থী মিনু বলেন, জনমানুষের আশ্বাস ও প্রত্যাশা পূরণের মাধ্যমে রাজশাহী-০২ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। আপনাদের পাশে থেকে সকল প্রকার সেবা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমি অক্লান্তভাবে কাজ করবো। তিনি স্থানীয় জন সম্প্রদায়ের সার্বিক কল্যাণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সচেতনতার প্রসারে বিএনপি সরকারের তিন স্তম্ভের উন্নয়ন অঙ্গীকারের কথা তুলে ধরেন।

জনসংযোগ অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক নারী, যুবক ও বয়স্ক নাগরিক উপস্থিত থেকে প্রার্থীর উত্তর জেলায় উন্নয়ন বাস্তবায়নের অঙ্গীকারে সমর্থন জানান।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২