ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহী-১: জয় নির্ধারিত হতে পারে আদিবাসীদের ভোটে

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৫:৫৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৫:৫৪:০৩ অপরাহ্ন
রাজশাহী-১: জয় নির্ধারিত হতে পারে আদিবাসীদের ভোটে রাজশাহী-১: জয় নির্ধারিত হতে পারে আদিবাসীদের ভোটে
রাজশাহী জেলা ৬টি আসনের মধ্যে শুধুমাত্র রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনেই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীই শক্তিশালী (হেভিওয়েট) হওয়ায় এবার ব্যাপক প্রতিযোগিতা দেখা যাচ্ছে। মোট ৫ জন প্রার্থী থাকলেও লড়াই কার্যত বিএনপি ও জামায়াত মনোনীত দুই প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ বলে ধারণা রাজশাহীবাসীর।

এ আসনে বিএনপি মনোনীত মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন ও জামায়াত ইসলামীর মনোনীত অধ্যাপক মুজিবুর রহমান জনপ্রিয় ও শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি তিন প্রার্থীর মধ্যে প্রচারণা চালাচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির আব্দুর রহমান, কিন্তু লড়াই জমে উঠেছে মূলত বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন, যার মধ্যে নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৬৯৯ জন ও পুরুষ ২ লাখ ৩৪ হাজার ৭৮ জন। আসনটি ৪টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত, যার মোট আয়তন ৭৭০ বর্গকিলোমিটার।

স্থানীয়দের মতে এবারের লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে আদিবাসী ভোটাররা, কারণ মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ আদিবাসী। এদের মধ্যে একটি বড় অংশ ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের সমর্থক এবং বাকিরাই বিএনপি সমর্থক, ফলে কোন দিকটি ঝুঁকে যাচ্ছে তা জয়-পরাজয়ের মূল ফ্যাক্টর হতে পারে।

গোদাগাড়ীর ঋশিকুল এলাকার বাসিন্দা আলি আসগর বলেন, এবার মনে হচ্ছে বিএনপি-জামায়াত দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে। তবে জয় নির্ধারিত হতে পারে আদিবাসীদের ভোটে। ফলে ভোট পেতে তাঁদের কাছে দুই দলের লোকজনই যাচ্ছেন।

সর্বশেষ, রাজশাহী-১ আসনে দীর্ঘদিন ধরেই বিএনপির প্রভাব শক্তিশালী থাকলেও এবার দু’দিকে শক্তিশালী প্রার্থীর উপস্থিতি নির্বাচনী লড়াইকে করেছে অধিক জটিল ও ফলাফল অনিশ্চিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ