ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

মাঝপথেই স্টেজ ছেড়ে নেমে গেলেন শাহিদ

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৮:৪৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৮:৪৬:৩১ অপরাহ্ন
মাঝপথেই স্টেজ ছেড়ে নেমে গেলেন শাহিদ মাঝপথেই স্টেজ ছেড়ে নেমে গেলেন শাহিদ
রূপোলি পর্দার তারকাদের এক ঝলক দেখতে ভক্তদের উন্মাদনা নতুন নয়। তবে সেই উচ্ছ্বাস কখনও কখনও এমন মাত্রা নেয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাম্প্রতিক সময়ে তারকাদের অনুষ্ঠান ঘিরে একাধিক এমন ঘটনার নজির মিলেছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ঠিক তেমনই এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন অভিনেতা শাহিদ কাপুর। 

মুম্বইয়ে আয়োজিত ‘ও রোমিও’ ছবির গান ‘পান কি দুকান’-এর লঞ্চ অনুষ্ঠানে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয়। অনুষ্ঠানে শাহিদের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির নায়িকা তৃপ্তি ডিমরি। শুরুতে সবকিছুই ছিল পরিকল্পনা অনুযায়ী—গান পরিবেশন, কথাবার্তা, ফটোসেশন সবই চলছিল স্বাভাবিক ছন্দে। মজার ছলেই শাহিদ কয়েকজন ভক্তকে স্টেজে উঠে নাচার আমন্ত্রণ জানান। কিন্তু সেই মুহূর্তের পরেই পরিস্থিতি দ্রুত বদলে যায়।

একসঙ্গে বহু ভক্ত স্টেজের দিকে ছুটে আসেন এবং মুহূর্তের মধ্যেই অভিনেতাকে ঘিরে ধরে ভিড়। এত মানুষের চাপ সামলানো নিরাপত্তাকর্মীদের পক্ষে কঠিন হয়ে পড়ে। শাহিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় তাঁকে সাময়িকভাবে স্টেজ ছাড়তে বলা হয়। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, উত্তেজিত ভক্তদের সামলাতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তারপর শাহিদ আবার মঞ্চে ফিরে আসেন। ভক্তদের উদ্দেশে তিনি জানান, তাঁদের ভালবাসায় তিনি আপ্লুত। তবে একই সঙ্গে সবাইকে শান্ত থাকার অনুরোধও করেন। এরপর অনুষ্ঠান ফের স্বাভাবিকভাবেই চলতে থাকে।

‘পান কি দুকান’ গানটি ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। গানটির ছন্দ ও কথা ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে। পাশাপাশি ‘ও রোমিও’ ছবিটি নিয়েও আগ্রহ তুঙ্গে। এই ছবিতে শাহিদ কাপুরকে একেবারে নতুন রূপে দেখা যাবে বলেই জানিয়েছেন নির্মাতারা।

এই ঘটনার পর ফের একবার উঠে এসেছে তারকাদের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার প্রশ্ন। অনেকের মতে, ভক্তদের আবেগ স্বাভাবিক হলেও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আয়োজকদের তরফে ইঙ্গিত মিলেছে, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২