ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে নিয়ামতপুরে একদিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও. পরীক্ষার আগে উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আশঙ্কা, টানা পাঁচ দিন হতে পারে ভারী বৃষ্টি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, খোয়া গেছে আইফোন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বরগুনায় ভেসে এলো বিশাল মৃত তিমি, দেখতে জনতার ঢল ১ যুগ আগের বিরোধের জেরে ২ যুবককে কুপিয়ে রক্তাত্ব জখম, রামেকে ভর্তি দুয়ার জন্মদিনে বেবি বাম্পের ছবি, নতুন অতিথির অপেক্ষায় ‘দীপবীর’ ‘আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়’ ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন তারকারাও রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু ‘সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে’ রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ১৭ জন গ্রেপ্তার গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইন ও বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ, পলাতক ৩

পেশির জোরও বাড়াতে মহিলাদের জন্য সহজ কিছু পদ্ধতি রইল

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৩:৫৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৩:৫৩:২১ অপরাহ্ন
পেশির জোরও বাড়াতে মহিলাদের জন্য সহজ কিছু পদ্ধতি রইল ছবি: সংগৃহীত
জিমে গিয়ে যাঁরা শরীরচর্চা করেন, তাঁদের কাছে ডাম্বেল নিয়ে ব্যায়াম খুবই পরিচিত একটি ওয়ার্কআউট। এক হাতে বা দু’হাতে দু’টি ডাম্বেল নিয়ে কসরত করলে শরীরের ঊর্ধ্বাংশের পেশির জোর বৃদ্ধি হয়, মেদও ঝরে যায়। তবে ডাম্বেল নিয়ে ব্যায়াম বাড়িতেও করা যায়। মহিলারা সহজেই করতে পারেন। যাঁদের ওজন খুব বেশি, পিঠে মেদ রয়েছে, তাঁরা দ্রুত ফল পেতে ডাম্বেল নিয়ে নানা কসরত করতে পারেন। এই ব্যায়ামে কাঁধ শক্ত হয়, পিঠের মেদ ঝরে। এর সঙ্গে পেশিও মজবুত হয়।

ডাম্বেল, বারবেল, কেটলবেল সব দিয়েই ব্যায়াম করা যায়। ডাম্বেল ব্যবহারে সব পেশির উপরে সমান চাপ পড়ে। তবে মহিলাদের জন্য ডাম্বেল ব্যবহারের নিয়ম আছে।

কত ওজনের ডাম্বেল নেবেন?
শুরুতে ১ থেকে ২ কেজি ওজনের ডাম্বেল বেছে নিন। সহজেই তুলতে পারছেন এমন ডাম্বেল নয়, বরং তুলতে সামান্য অসুবিধে হচ্ছে, এমন ওজনের ডাম্বেল বেছে নিন। দু’হাতে আড়াই কেজি করে ডাম্বেল নিয়ে কসরত করতে পারলে খুব ভাল হয়। এর পরে ধীরে ধীরে ওজন বাড়িয়ে নিন।

ডাম্বেল নিয়ে সহজ কিছু ব্যায়াম

ডাম্বেল স্কোয়াট: দুই পায়ের মধ্যে ব্যবধান রেখে দাঁড়ান। দু’হাতে ডাম্বেল ধরুন। এ বার ডাম্বেল ধরেই চেয়ারে বসার মতো করে নীচে নামুন, আবার সোজা হয়ে দাঁড়ান। ১০-১২ বার করতে হবে। এতে তলপেট, ঊরু ও নিতম্বের মেদ কমবে।

ডাম্বেল ওভারহেড প্রেস: ডাম্বেল দু’হাতে নিন। তবে এ ক্ষেত্রে উপরে তোলার সময়ে ডাম্বেল এক সেকেন্ডে তুলবেন, কিন্তু নীচে নামানোর সময়ে চার সেকেন্ডে নামাবেন। ধীরে ধীরে ব্যায়ামটি করতে হবে। এতে হাত ও পিঠের মেদ কমবে। শরীরের ঊর্ধ্বাংশের পেশির জোর বাড়বে।

ডাম্বেল লাঞ্জেস: দু’হাতে ডাম্বেল নিয়ে সোজা হয়ে দাঁড়ান। এক পা সামনে এগিয়ে দিয়ে বসুন। পিছনের পায়ের হাঁটু মাটি স্পর্শ করে থাকবে। এর পর পা বদলে অন্য পায়ে করুন। এতে পায়ের মেদ কমবে এবং জোরও বাড়বে। শরীরের ভারসাম্য বাড়বে।

ডাম্বেল রো: সামান্য সামনের দিকে ঝুঁকে এক হাত কোনও টেবিল বা টুলে রাখুন, অন্য হাতে ডাম্বেল ধরে হাতটি উপরের দিকে টানুন ও নামান। পিঠ সোজা থাকবে। এই ব্যায়ামে পিঠের চর্বি ঝরবে। কাঁধের পেশির শক্তিও বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ১৭ জন গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ১৭ জন গ্রেপ্তার