মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা

আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:৩০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:৩০:০৮ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুর উপজেলায় জেলা প্রশাসক এর সাথে উপজেলা পরিষদের কর্মরত কর্মকর্তা সুধীজন, গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

২০২৫- ২০২৬ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যাতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় বসতঘর, সিলাইমেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০শে জুলাই বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। প্রথমে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা'র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। 

বক্তব্যে প্রধান অতিথি বলেন, মাদকের কারণে যুবসমাজ ধংসের মূখে পতিত হচ্ছে, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার জন্য গোপনে অথবা প্রকাশ্যে তাদের নাম প্রকাশ করুন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। মানসম্মত শিক্ষায় এগিয়ে আসতে হবে, ঝরে পড়া শিক্ষার্থী রোধ করতে হবে, কৃষিক্ষেত্রে সার ডিলারেরা যেন কালোবাজারি না করতে পারে, সার কালোবাজারি হলে ডিলারদের আইনের আওতায় আনা হবে। 

সকালে রাজশাহী টু নওগাঁ মহাসড়কের মোহনপুর সীমানাধীন বিদিরপুর নামক স্হানে ঐতিহ্যবাহী পানের সীমানা ফলক উদ্বোধন করেন ও উপজেলা নির্বাহী অফিস, ভূমি অফিস, হরিহরপাড়া ইউনিয়ন ভুমি অফিস, মোহনপুর থানা, রায়ঘাটি ইউনিয়ন পরিষদ, ঝালপুকুর আদিবাসী পাড়া পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এই সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন,  উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান, সূধীজন, গণমাধ্যম কর্মী,  উপকারভোগীরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]