বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড়

আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৬:৪৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৬:৪৫:৩৩ অপরাহ্ন
স্পেনের হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন লামিন ইয়ামাল ও পাউ কুবারসি। মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ জিতে কনিষ্ঠ বিশ্বকাপজয়ীদের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন ইয়ামাল। অন্যদিকে ১৯ বছর ১৭৮ দিন বয়সে শিরোপা জিতে ষষ্ঠস্থানে আছেন কুবারসি।

ব্রাজিল কিংবদন্তি পেলে এখনও রয়েছেন এই তালিকার শীর্ষে। ১৯৫৮ বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪৯ দিন। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও, যিনি ১৯৯৪ বিশ্বকাপ জয়ের সময় ছিলেন ১৭ বছর ২৯৮ দিন বয়সী।

একনজরে বিশ্বকাপজয়ী কনিষ্ঠ ১০ ফুটবলার

পেলে: ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রথম বিশ্বকাপ ছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ। সেবারের আসরে ৪ ম্যাচে মাঠে নেমে ৬ গোল করেন তিনি। আর তার এই অনবদ্য পারফরম্যান্সে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে ব্রাজিল। শিরোপা জয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪৯ দিন।

রোনালদো নাজারিও: ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিল দলের স্কোয়াডে ছিলেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। সেবারের আসরে মাঠে না নামা হলেও স্কোয়াডে থাকার কারণে, তিনিও নাম লেখান ব্রাজিলের চতুর্থ শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে। সেই আসরে তার বয়স ছিল ১৭ বছর ২৯৮ দিন। 

জিউসেপ বার্গোমি: ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে শিরোপা জেতে ইতালি। সেবার দলটির হয়ে খেলে জিউসেপ বার্গোমি। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৮ বছর ১৭৪ দিন। 

কৌতিনহো: ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পান কৌতিনহো। সেবার টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে সেলেসাওরা। সেই বিশ্বকাপে মাঠে নামা না হলেও স্কোয়াডে থাকায় তিনিও হন বিশ্বজয়ী খেলোয়াড়। সেসময় তার বয়স ছিল ১৯ বছর ৬ দিন। 

লামিন ইয়ামাল: ২০২৬ বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম লামিন ইয়ামাল। স্পেনের দ্বিতীয় শিরোপাজয়ের আসরে ৮ ম্যাচে মাঠে নেমে করেন ১ গোল। এর মাধ্যমে ব্রাজিলের কৌতিনহোর সঙ্গে যৌথভাবে চতুর্থ কনিষ্ঠ খেলোয়াড় হিসবে নাম লেখান তিনি। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ৬ দিন। 

মার্কো আন্তোনিও: ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের একাদশে ছিলেন মার্কো আন্তোনিও। সেবারের আসরে ইতালিকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আসরে ২ ম্যাচে মাঠে নামে আন্তোনিও। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ১৬৫ দিন। 

পাউ কুবরাসি: ২০২৬ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো স্পেনের শিরোপা জয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পান দলটির অন্যতম খেলোয়াড় পাউ কুবরাসি। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ১৭৮ দিন। 

কিলিয়ান এমবাপ্পে: ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স দ্বিতীয়বার শিরোপা জেতে। সে আসরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজরে আসেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ৭ ম্যাচে ৪ গোল করে সেরা উদীয়মান খেলোয়াড় হন তিনি। বিশ্বকাপ জয়ের সময়ে তার বয়স ছিল ১৯ বছর ২০৭ দিন। 

মাজোলা: ব্রাজিলের ফরোয়ার্ড মাজোলা দলটির হয়ে ১৯৫৮ বিশ্বকাপ জেতেন। সে আসরে ৩ ম্যাচ খেলে ২ গোল করেন তিনি। বিশ্বকাপ জয়ের সময়ে তার বয়স ছিল ১৯ বছর ৩০৯ দিন।

রুবেন মোরান: ১৯ বছর ৩৪৪ দিন বয়সে উরুগুয়ের হয়ে ১৯৫০ বিশ্বকাপ জেতেন দলটির উইঙ্গার রুবেন মোরান। সে বিশ্বকাপে খেলেন ১টি ম্যাচ। 

ফেলিস বোরেল: ১৯৩৪ বিশ্বকাপের শিরোপা জেতে স্বাগতিক ইতালি। সে বিশ্বকাপে দলটির হয়ে অংশ নেওয়া ফেলিস বোরেল বিশ্বকাপজয়ী কনিষ্ঠ খেলোয়াড়ের তালিকায় রয়েছেন দশম স্থানে। সেসময় তার বয়স ছিল ২০ বছর ৬৬ দিন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]