সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৫:২১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৫:২১:০৯ অপরাহ্ন
নাটোরের সিংড়া উপজেলার কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে এক মুখরিত পরিবেশে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় মাদ্রাসা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল জব্বার বেপারী।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান মেহমান হিসেবে গঠনমূলক বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মজিদ কাশেমী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আলী আকবর। অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, ৮ নং কলম ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এজাজুর রহমান এজাজ,কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচীব মোঃ ইব্রাহিম খলিল ফটিক,  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হায়দার রশিদ রিপন।

​এছাড়াও স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।​সমাবেশে বক্তারা দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন: ​"কুরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের যৌথভাবে ভূমিকা রাখতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে হাফেজিয়া মাদ্রাসাগুলোর অবদান অনস্বীকার্য।"

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]