পাবনার ঈশ্বরদীতে ৭ কেজি গাঁজাসহ আব্দুল রাকিব আলী রকি (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া কারিগরপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রকি রাজশাহী জেলার শাহ মখদুম থানার শাজাহান আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের একটি আভিযানিক দল পাবনা-নাটোর মহাসড়কের দাশুড়িয়া কারিগরপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখানে চলাচলরত সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে সিএনজি অটোরিকশা থেকে ৭ কেজি গাঁজা উদ্ধারসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, মাদক পাচারের উদ্দেশ্যে ওই ব্যক্তি যাত্রীবেশে বনপাড়া থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন। তিনি অটোরিকশার পেছনের সিটে বসেছিলেন এবং তার পেছনে একটি কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা পরিবহন করছিলেন। অভিযানের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।