এবার ফুটবল ছাড়িয়ে বিনোদন জগতে রোনালদো

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৫৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৫৬:৩৬ অপরাহ্ন
ফুটবলের মাঠে দুই দশকেরও বেশি সময় ধরে সাফল্যের স্বাক্ষর রাখার পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের এই তারকা ব্রিটিশ ফুটবলভিত্তিক নতুন টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিরিজটিতে বিশেষ উপস্থিতিও থাকবে তার।

এই প্রকল্পে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত এই দুই তারকাকে এবার দেখা যাবে একই প্রযোজনায় কাজ করতে।

নতুন এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো বলেন, এটি তার ক্যারিয়ারের একটি রোমাঞ্চকর অধ্যায়। ফুটবলের বাইরে নতুন নতুন সৃজনশীল কাজে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

সিরিজটি পরিচালনা করছেন হলিউডের খ্যাতিমান নির্মাতা ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের জন্য বিশ্বজুড়ে পরিচিত। চলতি বছর রোনালদো ও ভন যৌথভাবে ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন। তাদের লক্ষ্য প্রচলিত ধারার বাইরে ভিন্নধর্মী গল্প দর্শকদের সামনে তুলে ধরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর তথ্য অনুযায়ী, ‘ডে ওয়ানস’ সিরিজে ফুটবলের বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসা এবং পর্দার আড়ালের নানা গল্প তুলে ধরা হবে। ইতোমধ্যে ইংল্যান্ডের বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

সিরিজের কেন্দ্রীয় চরিত্র প্রভাবশালী ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের ভূমিকায় অভিনয় করবেন ডেমিয়ান লুইস। এছাড়া অভিনয়ে থাকছেন ব্রিটিশ র‍্যাপার ডেভ এবং অভিনেত্রী কার্লোত্তা বানাত। বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে সিরিজটির সম্প্রচারস্বত্ব নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]