স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৮:৩৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৮:৩৪:৩৬ অপরাহ্ন
সাভারে নেশা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মহিন মিয়া (৩৮) নামে এক দুধ বিক্রেতা বাবাকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে জিসানের (১৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) ভোররাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোররাতে নেশা করাকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছেলে জিসান বাবাকে মারধর করে। এ সময় অণ্ডকোষে আঘাত ও চাপ দেওয়ায় মহিন মিয়া গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]