ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর...

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৮:৫২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৮:৫২:০৩ অপরাহ্ন
ঢাকার ধামরাইয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ঘরের ভেতরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ভাসুর মো. হানিফ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (২৬ জুলাই) বিকেলে ধামরাই থানায় অভিযোগ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল।

এর আগে, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. হানিফ আলী দেপাশাই পূর্বপাড়া এলাকার মৃত সোনা মিয়া ওরফে নাথু ব্যাপারীর ছেলে।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত হানিফ আলী ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে তার মেয়ে ঘরের বাইরে বেরিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্ত এর আগেও এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছিল।

এদিকে উজ্জ্বল হোসেন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মন্তব্যে লিখেছেন, অভিযুক্ত এর আগেও এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রভাব খাটিয়ে বিষয়গুলো ধামাচাপা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত হানিফ আলী বলেন, ছোট ভাই কাশেমের স্ত্রীর এক ভ্যানচালকের সঙ্গে সম্পর্ক। আর এ বিষয়টি কাশেম আমাকে বিদেশ থেকে জানায়। সেটা নিয়ে আমি ওই বাড়িতে কথা বলতে যাই। এতে সে ক্ষুব্ধ হয়ে আমার নামে মিথ্যা অভিযোগ করে। 

তিনি আরও বলেন, ছোট ভাই কাশেমের স্ত্রী বিভিন্ন সময় ফোনে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে। এটা নিয়ে ঝগড়ায় দুই-তিনটা ফোন ভাঙে সে। এসব নিয়ে কথা বলায় সে আমার নামে এমন মিথ্যা অভিযোগ করেছে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]