লালপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৫৭:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৫৭:৪৮ অপরাহ্ন
নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২টার সময় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (২৯ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের লালপুর থেকে ভেল্লাবাড়িয়া গামী পাকা রাস্তার মহারাজপুর শ্মশান সংলগ্ন ব্রিজের উপর এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আটককৃতরা হলেন উপজেলার চক নাজিরপুর গ্রামের মৃত আব্দুস সালাম ছেলে মোঃ আজিম আলী (২৬), উপজেলার কেশবপুর গ্রামে মোঃ আব্দুল মোত্তালেব ছেলে মোঃ মনোয়ার হোসেন (৩২) এবং মৃত বকুল ছেলে মোঃ ফরহাদ আলী (২২)।

তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৫ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি DAYANG 100CC মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]