আগামী শনিবার তিন দিনের সফরে রাজশাহী আসবেন ভূমিমন্ত্রী

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৫১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৫১:০৪ অপরাহ্ন
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি তিন দিনের সরকারি সফরে আগামী শনিবার (০১ আগস্ট) রাজশাহী আসবেন। তিনি সকাল আটটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

ওইদিন সকাল সাড়ে দশটায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বেলা সাড়ে এগারোটায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পরিষদ’ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এবং বিকাল পাঁচটায় রাজশাহী কলেজের প্রশাসন ভবন প্রঙ্গণে রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উৎসব আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

পরদিন রবিবার (২ আগস্ট) সকাল নয়টায় ভূমিমন্ত্রী রাজশাহীর সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস (পুলিশ (প্রথম পর্যায়) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পদক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওইদিন সন্ধ্যা সাতটায় রাজশাহীস্থ তাঁর নিজ বাসভবনে রাজশাহী মহানগরীর দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে আটটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]