গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার দেইর আল-বালাহ-র দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টে হেলিকপ্টার থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এছাড়া ওই অঞ্চলের বিভিন্ন স্থানেও হামলা চালায় আইডিএফ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, ট্রাম্পের এমন দাবির দুই দিনের মাথায় এই হামলা হলো।
শুক্রবার ট্রুথ স্যোশালে শেয়ার করা এক পোস্টে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এর জবাবে গাজা শান্তি চুক্তির আওতায় ইসরায়েল নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে চুক্তির কোনো ধাপই কার্যকর করা হবে না বলে সাফ জানিয়ে দেয় হামাস।
পাল্টা জাবাবে ইসরায়েল বলছে, হামাস যদি প্রকৃত নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে না যায়, তবে বর্তমান অবস্থান থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না তারা।