নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৭:৩৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৭:৩৯:১৯ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাট উপজেলায় জমিতে রোপা ধান লাগানোর সময় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকার একটি ফসলি মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই এলাকার মৃত আব্দুর গফুর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের জমিতে রোপা ধান লাগানোর কাজে যান আবু বক্কর সিদ্দিক। কাজ করার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ডিউটি অফিসার এএসআই রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, এটি প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যু হওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]