নগরীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবীর কারাদণ্ড- ২

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৮:১৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৮:১৫:০৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসব অভিযানে নারীসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানায়, শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর কাটাখালী বাজার এলাকায় রাজশাহী থেকে বাঘাগামী সোনারবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি শপিং ব্যাগে থাকা ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে হেরোইনের মালিক শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে দামকুড়া থানার জাংগালপাড়া এলাকায় বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মোঃ ইমামুল ইসলাম ইমন (৩০) ও নবগঙ্গা গ্রামের মোঃ আরিফ আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় ইমনের কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন এবং আরিফের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, রোববার (২ আগস্ট) দুপুর ১টার দিকে মতিহার থানার তালাইমারী মোড়ে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইন সহ চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামের লৎফর মোল্লাকে (৩৭) গ্রেফতার করা হয়। পাশাপাশি মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

একই রাত সোয়া ১১টার দিকে মতিহার থানার খোঁজাপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মোসাঃ রোজি আক্তারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এ দুই আসামির বিরুদ্ধে মতিহার থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।  

এদিকে কর্ণহার থানার আফি নেপালপাড়া স্কুল মাঠসংলগ্ন আমবাগানে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় মোঃ শাকিব হাসান (২১) ও মোঃ জামিল ইসলামকে (২৬) আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]