আগামী ৫ জুলাই (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। সারাদেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে ওইদিন সকাল নয়টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধণা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হবে।
সুবিধাজনক সময়ে রাজশাহী সিটি কর্পোরেশন ও সকল পৌরসভায় আলোকচিত্র/প্রামাণ্য প্রদর্শনী করা হবে। সকল মসজিদে জুলাই শহিদদের বিদেহ আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থণা করা হবে।
সুবিধাজনক সময়ে সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হবে। রাজশাহী মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিত করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হবে।
মহানগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভতে আলোক সজ্জিতকরণ করা হবে।