রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার ৩

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:০৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:০৫:০৫ অপরাহ্ন
রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশের বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক তিনটি অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা, চোলাই মদ, হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোর ৪টা পর্যন্ত নগরীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিণশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে ফাঁকা স্থানে অভিযান চালিয়ে দাশপুকুর বৌ-বাজার গ্রামের মৃত বাবুর ছেলে মোঃ বাপ্পি ওরফে হিটুকে (৩৫) ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,৬৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪৩০ টাকা সহ গ্রেফতার করা হয়। 

একই রাত পৌনে ১টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় পলাতক আসামি বুলবুলির বসতবাড়িতে অভিযান চালিয়ে বহরমপুর ব্যাংক কলোনি গ্রামের মৃত আহাদ আলী সরকারের ছেলে মোঃ মোস্তাক আহম্মেদকে (৪৬), ১০৫ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ৮০০ টাকা সহ গ্রেফতার করা হয়।

সোমবার ভোর ৪টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় রাব্বুল শেখের বসতবাড়িতে অভিযান চালিয়ে রাব্বুল শেখকে (৬৫), ৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা, ৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৩১ হাজার ৬৩০ টাকা সহ গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]