পাবনায় পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে নিয়ে ধর্ষণ

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:২৬:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:২৬:০৯ অপরাহ্ন
পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ জুলাই) উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিলন সরদার (৪০) একই গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী গত ২৯ জুলাই বিকেলে তার বাবার বাড়িতে অবস্থানকালে প্রতিবেশী মিলন সরদার তাকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে যায় ও ধর্ষণ করে। 

এ সময় বিষয়টি কাউকে বললে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ৩১ জুলাই ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বামীকে জানান। এরপর ১ আগষ্ট ওই নারীর স্বামী বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]