ফেনীতে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ১

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১০:৪৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১০:৪৭:০৭ অপরাহ্ন
ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় র‌্যাব-৭, চট্টগ্রামের মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কুমিল্লা থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে যাত্রীবেশে থাকা মো. ফরিদুল আহম্মদকে (৫০) আটক করা হয়।

পরে বাসের লাগেজ বক্সে থাকা দুটি ট্রাভেল ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ১৫টি বান্ডেলে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

আটক ব্যক্তি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]