সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২, সদর কোম্পানি।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, অধিনায়কের দিকনির্দেশনায় সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল এনায়েতপুর থানাধীন বারুপুর গ্রামের বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনের কাঁচা সড়কে যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মোঃ রবিউল ইসলাম (৪৬), সে রাজশাহী নগরীর পবা থানার বড়গাছি কারিগরপাড়া গ্রামের মৃত ইবরাহীমের ছেলে, একই থানা ও গ্রামের মৃত বয়েনউদ্দীনের ছেলে ইদ্রিস আলী (৫০), জয়দল (৫৫), সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মাদলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে, ও মো. আসলাম ব্যাপারী (২৬), সে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের মৃত মিয়াউল্লাহ ব্যাপারীর ছেলে।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জনগণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।