আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, ক্ষতিগ্রস্ত ১১ লাখ মানুষ

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৫০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৫০:২৭ অপরাহ্ন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৫ জন। রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পূর্ণ গতিতে চলছে। দুর্গত মানুষের সহায়তায় রাজ্যজুড়ে ১ হাজার ৯০০টিরও বেশি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনর্নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে আসামের ২৫টি জেলার প্রায় ১১ লাখ মানুষ বন্যার কারণে চরম দুর্ভোগে রয়েছেন। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং হাজার হাজার পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি লাখো মানুষ দুর্ভোগে পড়েন।

এদিকে চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 
 
 
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]