সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় জুয়ার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়কের নির্দেশনায় গত ৬ আগস্ট সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আদাচাকী গ্রামের মো. মেনাজুল ইসলাম (২৪), মো. বনি আমিন (২০) এবং মো. নিশাত রেজা (২৭)।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে একাধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন বেটিং ও জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জুয়ার সাইটে অর্থ সরবরাহ করতেন বলেও জানিয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।