রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৫:৫০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৫:৫০:৪৪ অপরাহ্ন

কানাডা থেকে দেশে ফেরার পথে ইতালির রোমে ফ্লাইট জটিলতায় পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার কাজেম শাহ। তার সঙ্গে রয়েছেন বাবা সাবেক ক্রিকেটার হালিম শাহ, মা ও বোন।

রোম থেকে কাজেমের বাবা হালিম শাহ জানান, কানাডার টরন্টো থেকে বাংলাদেশ বিমানে রোমে পৌঁছানোর পর প্রায় আট ঘণ্টা তাদের বিমানের ভেতরেই অপেক্ষা করতে হয়। পরে ফ্লাইটের জটিলতার কারণে তাদের একটি হোটেলে স্থানান্তর করা হয়েছে।

হালিম শাহ বলেন, ‘কানাডিয়ান পাসপোর্ট থাকায় আমরা হোটেলে থাকার সুযোগ পেয়েছি। যাদের শেনজেন ভিসা নেই কিংবা কানাডা বা আমেরিকার পাসপোর্ট নেই, তাদের কী অবস্থা হয়েছে, তা এখনো জানি না।’

রোম থেকে ঢাকায় কবে পৌঁছাতে পারবেন, সেটিও এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।

এদিকে বাংলাদেশ ফুটবল লিগে বর্তমানে দলবদল চলছে। গত মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন কাজেম শাহ। তবে চলতি মৌসুমে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হননি এই ফুটবলার।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]