মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১০:৩২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০১:০৩:৪৪ পূর্বাহ্ন
নওগাঁর মান্দায় গাছের উপর থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার  সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া পূর্ব পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ তেঁতুলিয়া পূর্ব পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। সে পেশায় একজন থাই গ্লাস মিস্ত্রি (দিনমজুর) হিসেবে একটি দোকানে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মোশাররফ সন্ধ্যা বেলা বাজারের দোকানের পাশে গাছে টাঙানো একটি আর্জেন্টিনার পতাকা নামাতে উপরে ওঠে। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে সে মারাত্মক বিদ্যুৎস্পৃষ্ট হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানা গেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]