বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৩:৫২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৩:৫২:১০ অপরাহ্ন

রাঙামাটির বাঘাইছড়িতে মাদকের বিরুদ্ধে স্থানীয় জনগণের সচেতনতামূলক উদ্যোগের অংশ হিসেবে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

গত রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আর্যপুর জিরো পয়েন্ট এলাকায় গাঁজাসহ আশিক ও জামির আলী নামে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন স্থানীয় সচেতন নাগরিকরা। আটক জামির আলী স্থানীয় সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধ ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে সোচ্চার। এরই ধারাবাহিকতায় গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে আটক করে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

খবর পেয়ে বাঘাইছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদারের নেতৃত্বে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করা সম্ভব।

সচেতন মহলের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাঘাইছড়ি থানা পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণও ভবিষ্যতে এ ধরনের ভূমিকা অব্যাহত রাখবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]