বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদী দীনেশ ত্রিবেদী

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৩:৫৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৩:৫৬:২৫ অপরাহ্ন

বাংলাদেশ ও ভারতের মধ্যে ভবিষ্যতে আরও ভালো সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, “ভারতের জনগণ চায় দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক। আমাদের দেশের প্রধানমন্ত্রীও চান সুন্দর সম্পর্ক। ভবিষ্যতে ভালো কিছু হবে।”

বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক ইস্যু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় থাকবে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। তবে আলোচনার মাধ্যমেই দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় সমাধান হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার খুব ভালো লেগেছে। বৈঠকে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।

বাংলাদেশে তার সাম্প্রতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, “বাংলাদেশে গত দুই মাসে আমি যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছি, তা সত্যিই অভিভূত করেছে।”

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]