মহানগরীজুড়ে অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১৮

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৪:৩০:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৪:৩০:৫১ অপরাহ্ন
রাজশাহী মহানগরজুড়ে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়িসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন, মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন ও একটি স্কুটি জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একজন, মাদক ব্যবসায়ী ১০ জন, একজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৮ জন এবং অন্যান্য মামলার ৩ জন আসামি রয়েছেন।

সোমবার (৯ আগস্ট) বিকালে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত আসাদুজ্জামান রনি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা করা হয়েছে।

এদিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাটাখালী, চন্দ্রিমা, কর্ণহার ও আরএমপির বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে কয়েকজন মাদক কারবারী ও একজন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। এসব অভিযানে মোট ১০৬ পিস ইয়াবা, ৮৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০.৩ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ২ হাজার ৫৭০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি স্কুটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য প্রযোজ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]