পাথরের নিচে লুকিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি, ট্রাকসহ জব্দ

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৪:২৩:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৪:২৩:৫৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরবোঝাই একটি ট্রাক থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৯২৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়ি ও ট্রাকের আনুমানিক সিজারমূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি ও ট্রাক জব্দ করেন বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাকে থাকা পাথরের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯২৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। পরে শাড়িসহ ট্রাকটি জব্দ করে বিজিবি।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা শাড়ি ও ট্রাকের আনুমানিক সিজারমূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা। জব্দ করা শাড়ি ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]