সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৫:৫৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৫:৫৮:১৯ অপরাহ্ন

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে ৫১ বছরে পা দিল পাঠকপ্রিয় পত্রিকা 'দৈনিক করতোয়া'। এ উপলক্ষে নাটোরের সিংড়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেক কাটা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে  এই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার সিংড়া প্রতিনিধি এসএম রাজু আহমেদ এর  সভাপতিত্বে কর্মসূচির সূচনা হয়।
​অনুষ্ঠানে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত তার বক্তব্যে বলেন:
​"দৈনিক করতোয়া দীর্ঘ পাঁচ দশক ধরে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। দেশের তৃণমূল মানুষের সুখ-দুঃখের কথা ও স্থানীয় নানা সমস্যা-সম্ভাবনার চিত্র তুলে ধরতে পত্রিকাটি অনন্য ভূমিকা রাখছে। সামনের দিনগুলোতেও পত্রিকাটি তাদের ঐতিহ্য ধরে রেখে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।"
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য প্রফেসর সাইদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম।
​বক্তারা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, "গণমাধ্যম হলো সমাজের আয়না। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভীতিহীনভাবে কাজ করে যেতে হবে।"

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু সাইদ খান, সাংবাদিক জুলহাজ কায়েম, আবু জাফর সিদ্দিকী, রবিন খান, মোতালেব ও কামাল পাশাসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​আলোচনা সভা শেষে অতিথিরা একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]