চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি মো. তৌহিদুল আলমকে (২৯) গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০২, তারিখ ৩ ডিসেম্বর ২০২৫, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারার মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি মো. তৌহিদুল আলম বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন।
এর ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার পলাতক প্রধান আসামি মো. তৌহিদুল আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তৌহিদুল আলম চট্টগ্রামের ফটিকছড়ি থানার বিবিরহাট এলাকার বাসিন্দা। তার বাবার নাম জানে আলম।
র্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।