‘আমি তো চুম্বনও করিনি, কোনও অশালীনতা নেই’, কিয়ারার সঙ্গে উষ্ণ দৃশ্য নিয়ে আর কী বললেন যশ?

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৩০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৩০:৩৪ অপরাহ্ন
‘টক্সিক’-এর ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় কিয়ারা আডবাণী ও যশের রসায়ন। ঘনিষ্ঠ দৃশ্যের জন্য সমালোচিতও হয়েছেন কিয়ারা। সেই প্রসঙ্গে আগেই জবাব দিয়েছিলেন যশ। এ বার ছবিতে একাধিক যৌনদৃশ্য নিয়ে মুখ খুললেন দক্ষিণী তারকা।

‘টক্সিক’ ছবিতে শুধু কিয়ারার সঙ্গেই নয়। তারা সুতারিয়ার সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে যশের। একটি দৃশ্যে যশকে নগ্নও দেখা গিয়েছে। তবে অভিনেতার বক্তব্য, ছবিতে যৌন দৃশ্য থাকলেও কোনও অশালীনতা নেই। তাঁর কথায়, “অশালীনতা মোটেই সমর্থনযোগ্য নয়। আপনারা ভাল করে দেখলে বুঝবেন, আমি তো চুম্বন পর্যন্ত করিনি। সব কিছুরই একটা সীমা আছে, আমরা সেটা বুঝি।”

যৌনতার দৃশ্য কী ভাবে ক্যামেরাবন্দি করা হবে, সেই বিষয়েও কথা বলেন যশ। তাঁর কথায়, “বিষয়গুলি সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করতে হয়।” যশ মনে করেন, কোনও দৃশ্যকে সুদৃশ করে তোলার দায়িত্ব একজন স্রষ্টারই। সেই সঙ্গে অভিনেতা এ-ও জানান, এই ছবিটি আসলে নতুন প্রজন্মের দর্শকের জন্য। উদার মন নিয়ে ছবিটি দেখার কথাও বলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দেন, এই ছবিটি প্রেক্ষাগৃহে দেখলেই সবচেয়ে ভাল স্বাদ উপভোগ করা যাবে।

‘টক্সিক’ ছবিতে ‘তবাহী’ নামে একটি গানে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে যশ ও কিয়ারাকে। সেই গানের ভিডিয়ো মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কে কিয়ারা। অনেকে এ-ও বলেছেন, “সন্তানের মা হয়ে কী ভাবে এমন দৃশ্যে অভিনয় করতে পারলেন!” এই বিষয়টিতে নায়িকার পাশে দাঁড়িয়েছেন যশ। ছবির ঝলক-মুক্তি অনুষ্ঠানে প্রকাশ্যে যশ জানান, ঝলকে দর্শক কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন। ছবিতে অভিনেত্রীর কাজ আরও অনেক বেশি নজর কাড়বে। কিয়ারার নিষ্ঠা ও পরিশ্রমেরও প্রশংসা করেন তিনি।

যশ বলেন, “একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু সেগুলো নিয়ে ভাবার প্রয়োজন নেই। নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হবে। মানুষ শেষপর্যন্ত সেই কাজেরই প্রশংসা করবে। হয়তো আমরা সময়ের থেকে একটু এগিয়ে আছি।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]