নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৩৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৩৪:১০ অপরাহ্ন
মাদারীপুরের শিবচরে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আতিকা আক্তার (১৩) ও জান্নাত আক্তার (১৪) নামে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। এ সময় লাবিবা আক্তার (১২) নামে আরও এক কিশোরীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ৩টার দিকে শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আতিকা আক্তার উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা গ্রামের ফারুক ফরাজির মেয়ে। সে ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত জান্নাত আক্তার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকের মেয়ে। সে স্থানীয় পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আহত লাবিবা আক্তার বালাকান্দি এলাকার শামিম আহমেদের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা থেকে আতিকা তার বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যায়। পরে সে আরও দুই খালাতো বোনকে নিয়ে নানাবাড়ি বেড়াতে যায়। শনিবার বিকেল ৩ টার দিকে তারা সবাই মিলে নানাবাড়ির পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে ডুবে যায়। এ সময় বিষয়টি দেখতে পেয়ে একজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে তিনজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন। আহত লাবিবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ খান বলেন, বিকেলে পানিতে ডুবে যাওয়া তিন কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অপর একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে তার অবস্থা ভালো।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]