নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১১:৪৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ১১:৪৫:৩১ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ ছয় মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি’র পুলিশ। এর মধ্যে পাঁচজনকে মাদক কারবারের অভিযোগে এবং একজনকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। একই সময়ে বিভিন্ন অপরাধে আরও ২৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, শুক্রবার রাতে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি বিন্দুর মোড় এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ ওবায়দুল হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। একই রাতে শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে মালদা কলোনী ও মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকা থেকে ৮ পিস ও ৫ পিস ট্যাপেন্টাডলসহ রিফাত (২০) ও আরিফ হোসেন ডলারকে (৩৭) গ্রেফতার করা হয়।

এ ছাড়া কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ রাজুকে (৫৫) এবং দক্ষিণ বালিয়া এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ মুন্নাকে (২৯) গ্রেফতার করা হয়। রাজুকে গ্রেফতারের সময় তার সহযোগী আলম মিয়া (৫৮) পালিয়ে যায়।

চন্দ্রিমা থানা পুলিশ ললিতাহার উত্তরপাড়া এলাকা থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির ৫ হাজার ১৫০ টাকা সহ ইনসার আলীকে (৪৯) গ্রেফতার করে। আর কর্ণহার থানা পুলিশ কুপেরহাট এলাকা থেকে বাবলু ওরফে বাবুকে (৪৩) মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পলাতক আলম মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে আরও ২৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন, মাদক মামলায় সাতজন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]