বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর..

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০১:০৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০১:০৯:১৩ অপরাহ্ন
দীর্ঘ ১১ বছর প্রেম করে বিয়ে না করায় বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন এক তরুণী। বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পরিবারের সম্মতিতে ওই তরুণীকে বিয়ে করেন ওই প্রেমিক।

শনিবার (১৫ আগস্ট) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহাতাব মন্ডল এই খবরের সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় শনিবার বেলা ১১টার দিকে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

স্থানীয়রা জানান, একই গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলাম রায়হানের সঙ্গে সুরভি আক্তারের দীর্ঘ প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। সপ্তাহখানেক আগে রায়হান সৌদি আরব থেকে বাড়িতে আসেন। এরপরও বিয়ের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় শুক্রবার রাতে সুরভি বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে গিয়ে অবস্থান নেন। এ সময় তার হাতে বিষের বোতল ছিল বলে স্থানীয়রা জানান। 

এদিকে ঘটনাটি জানাজানি হলে রায়হানের বাড়ির সামনে স্থানীয় লোকজন জড়ো হন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার পাশাপাশি বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। 

একপর্যায়ে শনিবার দুপুরে উভয় পরিবারের সম্মতিতে সুরভি আক্তার ও রাশেদুল ইসলাম রায়হানের বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক মুঠোফোনে বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে শনিবার তাদের বিয়ে হয়েছে বলে শুনেছি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]