আইসিআরসি প্রতিনিধির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১২:০৮:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০১:১০:০৩ পূর্বাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি।

রোববার (১৬ আগস্ট) বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আইসিআরসি’র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরিকে শুভেচ্ছা স্মারক উপহার দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যালয়ে সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সঙ্গে আইসিআরসি’র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান রিটন।

সভায় রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সেক্রেটারি ডা. মুহাম্মদ শামীম হোসেন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. পারভেজ আজাহারুল হক ও শেখ মো. মামুন, ইউনিট লেভেল কর্মকর্তা মির্জা শামীম মহসিন, আইসিআরসি’র হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জেলিসা খানমসহ সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নিকোলাস ফ্লিউরি রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করেন। এ সময় রাজশাহী কারাগারে আটক বিদেশি নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে আইসিআরসি’র মানবিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে অ্যাম্বুলেন্স সেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে রাজশাহী সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নিকোলাস ফ্লিউরি।

তিনি বলেন, সংকটময় পরিস্থিতিতে মানবিক সেবায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ রেড ক্রিসেন্টের মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রতিফলন। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]