গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৫:৩৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৫:৩৮:৪৯ অপরাহ্ন
গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও সহকারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও অন্তত ২৫ জন যাত্রী।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিউল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারী নিহত হন। 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]