নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৬:৫৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৬:৫৩:৫১ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।  এছাড়া  শিক্ষার্থীদের  মাঝে বৃত্তির চেক হস্তান্তর এবং উপজেলার ৮ ইউনিয়নে  ফুটবল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ ও চেক বিতরণ করা হয়। 

২০২৫-২৬ অর্থ বছরের প্রধানমন্ত্রীর কার্যালয় হতে  প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে গৃহীত ' বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা ' কর্মসূচি বাস্তবায়নের জন্য এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম  সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।  

অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কাউকে পেছনে রেখে নয়, সবাইকে একসঙ্গে নিয়েই দেশের উন্নয়ন এগিয়ে যাবে। শিক্ষার্থী ও নারীদের প্রাপ্ত সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।'

অনুষ্ঠানে  ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ৮৯ জন নারীদের মাঝে সেলাই মেশিন, শ্রেণি ভিত্তিক ৮৯৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক হস্তান্তর এবং উপজেলার ৮ ইউনিয়নে ৩২০টি ফুটবল বিতরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]