রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া হাটে চিংড়ি মাছ বড় ও সতেজ দেখাতে জেলি মেশানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ঝলমলিয়া হাটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা নেয়।
অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত।
অভিযান সূত্রে জানা যায়, হাটে চিংড়ি মাছ সতেজ ও আকারে বড় দেখানোর জন্য তাতে জেলি মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে ব্যবসায়ী মো. আরিফুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে ৩ হাজার টাকা জরিমানা করেন। তাঁর কাছ থেকে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
জরিমানাপ্রাপ্ত আরিফুল ইসলাম ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে।
অভিযান শেষে উপজেলা যসহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তা সব পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। খাদ্যপণ্য কেনার সময় ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।